ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রামপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জঙ্গি আটক ঘটনা থানায় মামলা দায়ের

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

রামপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জঙ্গি আটক ঘটনা থানায় মামলা দায়ের

রামপাল প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জঙ্গিকে আটকের ঘটনায় রামপাল থানায় সন্ত্রাসবাদ বিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। (মামলা নম্বর -১২, তারিখ-১৬-০৯-২০২৩) ঢাকার এন্টি টেররিজম ইউনিটের এসআই আঃ রহিম চৌধুরী বাদী হয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইন ২০১৩ এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার আজরা দিয়াপাড়া গ্রামের আঃ রশিদ মোল্লার পুত্র শীর্ষ জঙ্গি প্রধান মোঃ জুয়েল মোল্লা (২৯), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সরদারপাড়ার (স্কুল পাড়া) মৃত আশরাফুল ইসলামের পুত্র শীর্ষ দ্বিতীয় প্রধান মোঃ রুহুল হোসেন রাহুল (২১) ও একই থানার নলডাঙ্গা গ্রামের মকছেদ আলীর পুত্র মো. গাজীউল ইসলাম (৪০)।

রামপাল থানা ও ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পু্লিশ সুপার (অপারেশন) মোঃ ছানোয়ার হোসেন (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) এর পাঠানো প্রেস রিলিজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস রিলিজ মূলে আরও জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন “তাওহীদুল উলূইয়্যাহ” (আল জিহাদী) নামের একটি উগ্রবাদী সংগঠন করে তারা সশস্ত্র উগ্রবাদী মতবাদের ব্যাপক প্রাচার-প্রচারণা ও নানামুখী উসকানীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন ওই সংগঠনের শীর্ষ নেতা ও অন্যান্য সদস্যরা আইটি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন, বোমা তৈরীর কৌশল শিক্ষা এবং সংগঠন পরিচালনার জন্যে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিল।

এন্টি টেররিজম এর ইউনিটের একাধীক টিমের সদস্যরা বিভক্ত হয়ে রামপালের ফয়লাহাট থেকে জঙ্গি প্রধান জুয়েল মোল্লাকে ১৩ সেপ্টেম্বর রাতে আটক করেন। তার কাছ থেকে সংগঠনের নতুন ৮ টি পতাকা জব্দ করে এন্টি টেররিজম এর সদস্যারা। তার দেয়া তথ্যমতে জয়পুরহাটের আক্কেলপুর থানার সরদারপাড়া থেকে গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় শীর্ষ জঙ্গি মোঃ রুহুল হোসেন কে আটক করে। তার দেয়া তথ্যমতে ঢাকার ভাসানটেক এলাকা থেকে জঙ্গি মোঃ গাজীউল ইসলামকে আটক করা হয়।

প্রেস রিলিজ জানা যায়, সংগঠনটি সদস্য সংগ্রহের জন্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে “সাহেবের কিরান বারাহ” (দারুল জান্নাত) নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যাবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে। তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম বা আনসার উল্লাহ বাংলা টিমের অনুসারী হলেও নতুন সংগঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মত করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিল। ইতিমধ্যে অসংখ্য যুবক এ সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছে। এন্টি টেররিজম ইউনিটের সদস্যারা তাদের নামের তালিকা করে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূইয়্যাহ (আল জিহাদী) এর ৩ জন সদস্যকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। এদের শীর্ষ জঙ্গি জুয়েলকে ফয়লাহাট থেকে প্রথম আটক করায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জঙ্গীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

শেখ সাগর আহমেদ
সহকারী সম্পাদক
(দৈনিক আস্থা)

১৭-০৯-২০২৪

০১৪০০৮৮০২৮০

ট্যাগস :

রামপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জঙ্গি আটক ঘটনা থানায় মামলা দায়ের

আপডেট সময় : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩