ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রায়পুরে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই “ফলোআপ”

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

রায়পুরে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই “ফলোআপ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর রায়পুরে কলাকোপা এলাকা থেকে আজ শুক্রবার সকালে শাহ আলম স্বপন (৪৫) নামে এক অটোরকিশরা চালককে কুপিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা। পরে তাঁর মরদেহ সুপারি বাগানে ফেলে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় তারা। স্বপন সদর উপজেলার আবিরনগর এলাকার মোঃ শাহজাহান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই এলাকার হাজী বাড়ির সামনের রাস্তার পাশে সুপারি বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পরে নিহতের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের স্বজনেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার আবিরনগর এলাকা থেকে অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হন স্বপন। এরপর আর ঘরে ফেরেননি তিনি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটকের দাবি জানায় তাঁর পরিবার।

বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে অটোরিকশাটি ছিনিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের অভিযান চলছে।

ট্যাগস :

রায়পুরে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই “ফলোআপ”

আপডেট সময় : ০৩:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩