ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

লংগদুতে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক বাড়ি-ঘর ভাংচুর, হামলা ও লুটপাট

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

লংগদুতে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক বাড়ি-ঘর ভাংচুর, হামলা ও লুটপাট

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার লংগদুতে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক রাশেদ হোসেনের বাড়ি-ঘরে ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার (১১ অক্টোবর) লংগদু ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় সুনীল চাকমা ও সমীর চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল রাত সাড়ে ১০টার দিকে রাশেদ হোসেনের ঘর চারিদিক থেকে ঘেরাও করে। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা সোলারের লাইট বন্ধ করে দিয়ে ২টি ঘর ভেঙে মাটিতে গুড়িয়ে দেয় এবং ২টি ১শ ও ৫০ ওয়াট সোলার ব্যাটারি, ৪টি গরু- (যার মূল্য ৩ লাখ টাকা), ২টি মোবাইলসহ বাড়িতে রাখা ট্রাংক ভেঙ্গে সোনাসহ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে চাইলে পাহাড়ি সন্ত্রাসীরা রাশেদ হোসেন এর উপর হামলা করে এবং গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে।

রাশেদ হোসেন লংগদু ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামের গফুর মিয়ার ছেলে। এদিকে, এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অপরদিকে, সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নিজ ভূমি থেকে রাশেদকে উচ্ছেদ করার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করা এবং ক্ষতিগ্রস্থ পরিবারের যথাযথ ক্ষতিপূরণসহ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, উক্ত জায়গাটি নিয়ে গত ২০১৬ সালে সুনীল কুমার চাকমার মধ্যে রাসেদের মামলা হয়। ঐ বছরই কাগজপত্র মূলে রাশেদের বাবা গফুরের পক্ষে রায় আসে।

ট্যাগস :

লংগদুতে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক বাড়ি-ঘর ভাংচুর, হামলা ও লুটপাট

আপডেট সময় : ০২:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩