ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭৪ শরণার্থীর মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ১০:৪২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • / ১১০১ বার পড়া হয়েছে

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭৪ শরণার্থীর মৃত্যু।লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ওই নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রীকে বহন করা হয়েছিল।

চলতি বছর বিভিন্ন দেশ থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। উন্নত জীবনের আশায় অনেকেই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে থাকে। সাম্প্রতিক সময়ে লিবিয়া এবং প্রতিবেশী তিউনিসিয়া থেকে বেশি সংখ্যক শরণার্থী ইউরোপে পাড়ি জমাচ্ছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, খোমস উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছে। ওই দুর্ঘটনাকে বিধ্বংসী বলে উল্লেখ করা হয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বন্দর নগরী খোমস। চলতি বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮টি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।

আইওএম জানিয়েছে, বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রী ছিল। এর মধ্যে নারী ও শিশুও ছিল। ইতোমধ্যেই ৪৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরদিকে ৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার দু’দিন আগেই কেন্দ্রীয় ভূমধ্যসাগরে দু’টি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৯ জন ডুবে মারা গেছেন। এদের মধ্যে দুই শিশুও ছিল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত সাত বছরে ২০ হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

আইওএম জানিয়েছে, চলতি বছর ইউরোপে পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ৯শ মানুষ ভূমধ্যসাগরে নৌকাডুবে মারা গেছে। অপরদিকে উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে লিবিয়ায় ফিরে এসেছে ১১ হাজারের বেশি মানুষ।

এদিকে, গত বুধবার শরণার্থীদের বহনকারী একটি নৌকা উল্টে যাওয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সেখান থেকে প্রায় ১শ শরণার্থীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরো পড়ুন

সৌদি আরবে বোমা হামলা,বেশ কয়েকজন আহত

চীনের অজানা ভাইরাসে আক্রান্ত, ক্ষতি হচ্ছে মানুষের ‘স্পর্শকাতর অঙ্গ’

ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা বিব্রতকর: বাইডেন

ছয় দিন পর জনসমক্ষে এলেন ট্রাম্প, ছিলেন বিষণ্ণ

বিশ্বে একদিনেই করোনা আক্রান্ত ৫ লাখ ৪২ হাজার

আরো পড়ুন

বিএনপির অংশগ্রহণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য: হাছান মাহমুদ

খুকির ইচ্ছাপূরণ করল ছাত্রলীগ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

বাসে আগুন দেওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক : ফখরুল

ঢাকা-১৮ উপনির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী জয়ী

টিআইবি’র করোনা প্রতিবেদন রাজনৈতিক: সেতুমন্ত্রী

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭৪ শরণার্থীর মৃত্যু

আপডেট সময় : ১০:৪২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০