ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

লেকে ডুবে বশেমুরবিপ্রবি দুই ছাত্রীর করুণ মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে বশেমুরবিপ্রবি দুই ছাত্রীর করুন মৃত্য! বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসিনতায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।

মোঃ শাহাজান ইসলাম/বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০)। তারা দুজনই পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে ও রিয়ার বাড়ি খুলনা সদরে। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুজনই ডুবে যান। ২০-২৫ মিনিট খুঁজে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন তাদের মৃত্যু নিশ্চিত করেন।

এদিকে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ একাডেমিক ভবন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সচল থাকলেও সেখানে নেই নুন্যতম চিকিৎসা ব্যাবস্থা। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন ব্যবস্থা। তারা আরও বলেন অ্যাম্বুলেন্সে ঘখন আমরা তুলেছি তখন তারা সুস্থ ছিলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে অক্সিজেন ব্যাবস্থা না থাকা ও প্রশাসনের অবহেলার কারনে দুই ছাএীর মৃত্যু হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় এই মৃত্যুর জন্য দায়ী এমনটা অভিযোগ করে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে কঠোর অবস্থান নিয়েছেন।

ট্যাগস :

লেকে ডুবে বশেমুরবিপ্রবি দুই ছাত্রীর করুণ মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩