ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন তিন মেয়র

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

শপথ নিলেন তিন মেয়র

স্টাফ রিপোর্টারঃ

বরিশাল, খুলনা ও গাজীপুর এই তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা আজ সোমবার (৩জুলাই) সকালে শপথ নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে তিন মেয়রকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়া তিন মেয়র হলেন, বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আবদুল খালেক ও গাজীপুরের জায়েদা খাতুন।

পরে একই স্থানে তিন সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ১৭৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা শপথ নেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। খায়ের আবদুল্লাহ পেয়েছিলেন ৮৭ হাজার ৮০৭ ভোট। ফয়জুল করিম পেয়েছিলেন ৩৩ হাজার ৮২৮ ভোট।

একই দিন খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আউয়াল পান ৬০ হাজার ৬৪ ভোট।

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হয়। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আজমত উল্লা খান। তিনি ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছিলেন।

ট্যাগস :

শপথ নিলেন তিন মেয়র

আপডেট সময় : ০৬:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩