ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শমী কায়সারের বিরুদ্ধে মানহানির মামলার অব্যাহতির আবেদন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা মানহানির মামলায় ফের অব্যাহতির আবেদন আদালতে দাখিল করেছে পুলিশ।বুধবার (৩ ফেব্রুয়ারি) এ মামলায় পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

এর আগে ৩১ জানুয়ারি শমী কায়সারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক লুৎফুর রহমান।

এদিন সংশ্লিষ্ট আদালতের বিচারক ছুটিতে থাকায় প্রতিবেদন ওপর শুনানির জন্য ৪ মার্চ দিন ধার্য করেন ভারপ্রাপ্ত বিচারক ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার।

আরও পড়ুন:

স্বাস্থ্যবিধি না মেনে স্কুল খুললে ব্যবস্থা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার বাদী বা উপস্থিত কোনো সাংবাদিককে ‘চোর’ বলে মন্তব্য করেননি শমী কায়সার। তাদের আটক রাখা অথবা আটক করে তল্লাশি করার নির্দেশনার বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী বা প্রমাণ পাওয়া যায়নি। বাদী নিজেও কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেননি।

বাদী এ-সংক্রান্ত কোনো ভিডিও ফুটেজ উপস্থাপন করতে পারেননি। এ ছাড়া অভিযোগে উল্লেখিত ঘটনাটি অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষের নিরাপত্তারক্ষীদের অনাকাঙ্ক্ষিত বাড়াবাড়ির কারণে ভুল-বোঝাবুঝির ঘটনা হিসেবে অনুসন্ধানে প্রকাশ পায়।

২০১৯ সালের ৩০ এপ্রিল অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে মানহানির এই মামলা করেন স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান।

ট্যাগস :

শমী কায়সারের বিরুদ্ধে মানহানির মামলার অব্যাহতির আবেদন

আপডেট সময় : ০৫:০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১