ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

শরীয়তপুরে মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / ১১১০ বার পড়া হয়েছে

এস এম স্বাধীন শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার দড়ি কান্দি দারুল উলুম মহিলা মাদ্রাসায় ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ জাজিরা থানায় মামলা দায়ের করা হয়েছে ।

বৃহস্পতিবার ছাত্রীর বাবা বাদি হয়ে জাজিরা থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, প্রধান অভিযুক্ত মাদ্রাসার হিসাব রক্ষক নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রামের মৃত মৌলভী মাঈন উদ্দিনের পুত্র আব্দুল হান্নান, সহায়তাকারী হিসেবে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জিয়াউর রহমান(৪৫) দড়ি কান্দী গ্রামের নাসির দড়ি(৫০) ও আরিফ দড়ি(৩২) ।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত বুধবার(০৭ এপ্রিল) সকালে ঐ মাদ্রাসার এক শিক্ষক ৪ জন ছাত্রীকে খাবার নিয়ে আব্দুল হান্নানের কক্ষে পাঠায়। এসময় হান্নান দ্বিতীয় শ্রেণীর ঐ ছাত্রীকে রেখে বাকি ছাত্রীদের রুম থেকে বের করে দিয়ে ঐ ছাত্রীর মুখ চেপে ধরে কক্ষের ভেতরে থাকা খাটে নিয়ে শরীরের বিভিন্ন স্থান স্পর্শ করে ধর্ষণ চেষ্টা করে। ছাত্রী চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে হান্নান হুমকি দেয় যদি কাউকে বলে তাহলে মারধর করবে। পরে ধর্ষণের চেষ্টার শিকার ঐ শিক্ষার্থী তার এক বান্ধবীকে বিষয়টি জানালে তার মাকে জানায়।

একে একেনঘটনাটি এলাকায় জানাজানি হলে, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জিয়াউর, নাসির দড়ি, আরিফ দড়ি অভিযুক্ত হান্নানকে পালিয়ে যেতে সহায়তা করে। এ নিয়ে বর্তমানে এলাকার অবস্থা উত্তপ্ত।

ধর্ষণের শিকার শিক্ষার্থীকে মেডিকেল চেকআপ করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মেডিকেল চেকআপের বিষয়ে জানতে চাইলে ডা. রোকসনা বিনতে আকবর জানান, শনিবার পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসবে, রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার মুঠোফোনে বলেন, ঐ মাদ্রাসার ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার চারজন আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।

ট্যাগস :

শরীয়তপুরে মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১