ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

শর্ত না মানলে সিরিজ নয়: শ্রীলঙ্কার

News Editor
  • আপডেট সময় : ১০:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১১০৯ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কান কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড না মানলে, এ মুহূর্তে সিরিজ আয়োজন সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীলঙ্কান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত শিথিলের জন্য বিসিবির করা অনুরোধ মানা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। 

অ্যাশলে ডি সিলভা বলেন, দেখুন, আমাদের কোভিড টাস্কফোর্স এ বিষয়ে একেবারেই নমনীয় হবে না। আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই তারা মানতে চাইছে না। আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দিবো, কোভিড টাস্কফোর্সের দেয়া শর্তগুলো মানতেই হবে। এর কোনো ব্যত্যয় হবে না। আর শর্ত না মানতে না চাইলে, আপাতত সিরিজ স্থগিত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আশা করবো, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা হয়তো সিরিজটি আয়োজন করতে পারবো।

চহালের গুগলিতে সাজঘরে ফিরলেন ময়ঙ্ক

এর আগে ১৪ দিনের কোয়ারেন্টিন এবং ওই সময়ে অনুশীলনে নিষেধাজ্ঞা সহ বেশকিছু শর্ত বেঁধে দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি ছিল, কোয়ারেন্টিন ৭ দিনে নামিয়ে আনা। একইসঙ্গে কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের দাবি জানায় বিসিবি। 

লঙ্কান বোর্ডের দেয়া এত শর্ত মেনে সফর করা সম্ভব নয় বলে চলতি মাসের মাঝামাঝিতে হুঁশিয়ারি দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর কিছুটা নমনীয় হয় লঙ্কান বোর্ড। বেশ কয়েকদফা দেশটির কোভিড টাস্কফোর্সের সঙ্গে বৈঠকেও বসেন বোর্ড কর্তারা। অবশেষে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল তারা। ফলে হুমকির মুখে পড়েছে দুই দলের টেস্ট সিরিজটি। 

শর্ত না মানলে সিরিজ নয়: শ্রীলঙ্কার

আপডেট সময় : ১০:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০