ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

শার্শায় ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট আটক

Md Elias
  • আপডেট সময় : ১০:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

শার্শায় ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট আটক

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেটকে আটক করেছে পুলিশ। আটক ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট মিষ্টি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

শার্শা থানার এস আই তারিকুল ও উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজারে একটি ছোট মাইক্রোবাস থেকে নেমে বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্ট মেন্টাল ষ্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ আরো কয়েকটি দোকানে ঢুকে সুরাইয়া আক্তার মিষ্টি নিজেকে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন এবং মেয়াদোত্তীর্ন মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেয়।

তারা আরো বলেন, তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিক শার্শা থানায় পুলিশকে ফোন দিয়ে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে কথিত ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট নামধারী সুরাইয়া আক্তার মিষ্টিকে আটক করে। আটক সুরাইয়া আক্তার মিষ্টির কাছে একটি ডায়েরি, একটি নোট বুক ও ব্র্যাক এনজিওর একটি পরিচয়পত্র পাওয়া যায়।

এস আই তারিকুল বলেন, ইতিপুর্বে সে নাভারণ বাজারের একটি ডায়াগনষ্টিক সেন্টারে রিসিপশন বিভাগে চাকরি করত বলে প্রমাণ মিলেছে। এব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

[irp]

ট্যাগস :

শার্শায় ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট আটক

আপডেট সময় : ১০:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২