ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাইয়ের আহ্বান উপ-প্রেস সচিবের

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১২৬৩ বার পড়া হয়েছে

যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির (বেতনভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত) সব শর্ত পূরণ করেছে, তাদের শিক্ষকদের ন্যায্য দাবি সরকার অবশ্যই বিবেচনা করবে বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব। তবে তিনি একই সঙ্গে প্রশ্ন তুলেছেন—যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে এমপিওভুক্ত হয়েছে, তারা আসলেই সরকার নির্ধারিত মানদণ্ড মেনেছে কি না, তা নতুন করে যাচাইয়ের সময় এসেছে।

তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে লিখেছেন, “আমাদের এটা ভেবে দেখতে হবে এমপিওভুক্ত হয়েছে কারা? বছরের পর বছর রাজনৈতিক বিবেচনায় এবং তদবিরের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। ছাত্র-শিক্ষক থাকুক বা না থাকুক, কোনো রকম একটা ছাপরি ঘর হলেই তারা তালিকাভুক্ত হয়েছে।”

উপ-প্রেস সচিব আরও উল্লেখ করেন, সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফলেই এই বাস্তবতা প্রতিফলিত হয়েছে। “গতকাল প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ২০০-রও বেশি কলেজে একজন শিক্ষার্থীও পাস করেনি। এসএসসি পরীক্ষার ফলাফলেও একই চিত্র দেখা গেছে,” তিনি লিখেছেন।

তিনি প্রশ্ন তোলেন, “যেসব প্রতিষ্ঠানে শিক্ষার এমন করুণ অবস্থা, তাদের কেন জনগণের টাকায় অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়া হবে?”
তাঁর মতে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সত্যিই সরকার নির্ধারিত ক্রাইটেরিয়া মেনেছে কি না, তা এখন তদন্ত করে দেখা জরুরি।

“ক্রাইটেরিয়া মানার ধারে কাছেও অনেক প্রতিষ্ঠান নেই। ফলাফলের অবস্থাও শোচনীয়। এমন প্রতিষ্ঠানের শিক্ষকরা কেন বাড়তি সুযোগ-সুবিধা পাবেন, সেটা পুনর্বিবেচনা করা দরকার,”— বলেন তিনি।

এমএইচ/আস্থা 

ট্যাগস :

শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাইয়ের আহ্বান উপ-প্রেস সচিবের

আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫