শিক্ষিকাকে জুতাপেটাকারী বিএনপি নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০১:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ১০২৮ বার পড়া হয়েছে
শিক্ষিকাকে জুতাপেটাকারী বিএনপি নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও প্রভাষককে জুতা দিয়ে মারধর করায় উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বহিষ্কারের এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)।
দৈনিক আস্থা/এমএইচ















