ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

শিবপুরে কলেজ ছাত্র খুন, আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

শিবপুরে কলেজ ছাত্র খুন, আটক-২

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেণজর শিবপুর উপজেলা সাধারচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় নাহিদ মিয়া (২০) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছে। আজ রোববার (৯ জুলাই) দুপুরে এই হত্যার ঘটনা ঘটে।ননিহত নাহিদ মিয়া উপজেলার তাতারকান্দী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করেছিল নাহিদ। ওই বিষয়ে আবার পরীক্ষা দিতে ফরম ফিলাপের জন্য সকালে কলেজে যায় সে। কলেজ থেকে আসার পথে এলাকায় কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তৌকির, শাওন, নাজমুলসহ অন্যান্যরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা দেশিয় অস্ত্র (চাপাতি) নিয়ে এলোপাতারি কুপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে ফেলে রেখে যায় নাহিদকে।

খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্বজনেরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, বিগত তিন মাস আগে খেলাধুলা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হলে নাহিদ বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু প্রতিপক্ষ এ বিষয়টি মেনে নিতে পাড়ছিল না। সেই ঘটনাকে কেন্দ্র করে নাহিদের পূর্বশত্রুতা ছিল বলে জানান স্বজনেরা। এই জেরে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় কিশোরগ্যাং ও সন্ত্রাস পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করে বলে অভিযোগ নিহত নাহিদের পরিবারের।

শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলাধুলা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে নাহিদকে খুন করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

শিবপুরে কলেজ ছাত্র খুন, আটক-২

আপডেট সময় : ০৫:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩