ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলায় অভিযুক্ত ৩ জেএমবি সদস্য আদালতে

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

২০১৬ সালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে জঙ্গি হামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবির) ৩ সদস্যকে আদালতে তোলা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আদালতে তোলা হয়।

জানা যায়,কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি টিমের ৩ জন সদস্যের বিজ্ঞ বিচারক সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল নং-২, কিশোরগঞ্জে হাজিরা থাকায় নিয়মানুযায়ী হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডাবেড়ি এবং পুলিশ, র‍্যাব ও ডিবির স্কট দিয়ে তাদেরকে আদালতে তোলা হয়।

আদালতে তোলা জেএমবির ৩ সদস্যরা  হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাজারদিঘা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ মিজানুর রহমান ওরফে বড় মিজান,হাজতী নং-৬৭৬৮/২৩,কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার পশ্চিম তারাপাশা এলাকার আব্দুস ছাত্তার এর ছেলে জাহিদুল হক তানিম,হাজতী নং-৩৬৮৯/১৬,অপর জন হলেন  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পাহুপাড়া গ্রামের হাকিম উদ্দিন আকন্দ’র ছেলে আনোয়ার হোসেন,তার হাজতী নং-৩১৮০/২৪।তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল মামলা নং-০১/১৮। কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং ১৪, তারিখ-১০/৭/২০১৬। জি, আর নং-২৯২(২)১৬, ধারা-সন্ত্রাস বিরোধী ২০০৯ আইন (সংশোধনী/২০১৩) এর ৬(২)৮/৯/১০/১২/১৩ রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা কারাগারের কর্মকর্তা মো:কাউসার ও কোর্ট ইন্সপেক্টর সামসুল আলম সিদ্দিকী।

ট্যাগস :

শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলায় অভিযুক্ত ৩ জেএমবি সদস্য আদালতে

আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪