ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চলছে-স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৬১ বার পড়া হয়েছে
ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা চলছে-স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ
এখনও অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, দেশকে পিছনে ফেলা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। তারপরেও দেশের অর্থনীতি অনেক এগিয়েছে। এজন্য শিল্প মালিকদের অনেক অবদান রয়েছে। এক সময় শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে কারখানা পুড়িয়ে দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প পুলিশ প্রতিষ্ঠা হয়। এখন মালিক শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছে শিল্প পুলিশ।
আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএর নতুন ভবন উদ্বোধন কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে বাংলাদেশকে বদলে দিয়েছেন। ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে, তখন অনেকে হেসেছে। এখন সেই ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। প্রধানমন্ত্রী সারা বিশ্বের নন্দিত নেতা। আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই।
পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় দেশে ২৮ শতাংশ দরিদ্র ছিল এখন তা নেমে এসেছে মাত্র ৫ শতাংশে। ২০৪০ সালে এটি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশে শিক্ষার হার ১০০ শতাংশে পৌঁছবে৷
মন্ত্রী আরও বলেন, এক সময় শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে কারখানা পুড়িয়ে দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্প পুলিশ প্রতিষ্ঠা হয়। এখন মালিক শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছে শিল্প পুলিশ। যেখানেই গেছি। কাপড়টা উল্টাইলে দেখি মেড ইন বাংলাদেশ। তখন গর্বে বুকটা ভরে যায়। নিট সেক্টরের পর ওষুধ সেক্টর ও আইসিটি সেক্টরেও আমরা বিরাট সম্ভাবনার জায়গায় এসেছি।




















