ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধানে “বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা সংযোজন করতে হবে-জামায়াত

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ১২৩২ বার পড়া হয়েছে

সংবিধানে “বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা সংযোজন করতে হবে-জামায়াত

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/সাজ্জাদ রায়হানঃ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে “বিসমিল্লাহির রাহমানির রাহিমের ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা’’ সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনার মধ্যাহ্নভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবির কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের।

তিনি বলেন, সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই এ প্রস্তাবের সঙ্গে একমত। বিগত দিনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণেই এত নৈরাজ্য হয়েছে, সচিবালয়ে এখনো ফ্যাসিস্টের দোসর রয়েছে, তাই এই ব্যবস্থার বিলোপ প্রয়োজন।

ডা. তাহের বলেন, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বদলে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদ যেমন-নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি ও মহাহিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। যেখানে আগের মতো প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগ দেওয়া হবে না।

জামায়াতের এই নেতা বলেন, এর জন্য একটি কমিটি হবে। অনেকে বলেছেন, এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে। আমরা মনে করি, এটা ঠিক নয়, বরং এতে ক্ষমতার ভারসাম্য আসবে।

তিনি বলেন, এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিরোধীদলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, ডেপুটি স্পিকার ও সব বিরোধী দলের প্রতিনিধি এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধি থাকবেন।

ট্যাগস :

সংবিধানে “বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা সংযোজন করতে হবে-জামায়াত

আপডেট সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫