সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবীতে কুষ্টিয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন
- আপডেট সময় : ০৫:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১০৫০ বার পড়া হয়েছে
সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবীতে কুষ্টিয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন
কুুুুুষ্টিয়া প্রতিনিধিঃ
জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখা।
আজ শনিবার (১১মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ ভয়-ভীতির কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ১৯৪৭ সালে এ ভূখ-েহিন্দু সম্প্রদায়ের সংখ্যা ছিল ৩৩ ভাগ স্বাধীনতার প্রাক্কালে ২২ ভাাগ।
সরকারী পরিসংখ্যা মতে,২০১৫ সালে হিন্দুর সংখ্যা ছিল ১০.৭ ভাগ। এর মাত্র ৬ বছর পরে সরকারী পরিসংখ্যা মতে, হিন্দুর সংখ্য ২.৮ ভাাগ কমে মাত্র ৭.৯ ভাাগ এ দাঁড়িয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে এ দেশ অচিরেই হিন্দু সম্প্রদায় শূন্য হবে। অথচ জাতীয় সংসদ নিরব ভূমিকা পালন করছে। হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই একমাত্র দাবি তাদের।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অঘোর কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন কুমার ঘোষ, সংগঠনিক সম্পাদক সহাদেব অধিকারী, বিমল সেন, বিধান মাস্টার, শিক্ষিকা মিনু প্রদ্দার, সুকরা নদ্দী, প্রদীপ মন্ডল প্রমুখসহ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

















