শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে আ.লীগের শান্তি মিছিল ও সমাবেশ
Astha DESK
- আপডেট সময় : ০৫:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১০৫৫ বার পড়া হয়েছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে আ.লীগের শান্তি মিছিল ও সমাবেশ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
দেশ ব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়িতে আওয়ামী লীগের ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যেগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
আজ রবিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় এ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন এর নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যলয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

















