ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই

সব ক্ষেত্রে দেশ উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

News Editor
  • আপডেট সময় : ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
  • / ১১০৮ বার পড়া হয়েছে

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সময় শিক্ষার সময়; এগিয়ে যাওয়ার সময়। উন্নয়নের ধারায় শিক্ষার কোনো বিকল্প নেই। শুক্রবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ‘প্রিমিয়ার ব্যাংক ইউকে কানাডা এডু এক্সপো ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে পড়াশুনার পাশাপাশি দেশের দূত হিসেবে কাজ করছে। তারা লেখাপড়ার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা জানাতে পারছে। দেশের ১৬ কোটির ওপর জনসংখ্যাকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে, নতুবা আমরা পিছিয়ে যাব। উন্নয়নের ধারাকে ধরে রাখতে শিক্ষার কোনো বিকল্প নেই।

সব কোট মুজিব কোট হয়ে গেছে: গয়েশ্বর

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ বান্ধব। তিনি একজন সাহসী, বিচক্ষণ ও দূরদর্শী নেত্রী। তার মতো এত অভিজ্ঞতাসম্পন্ন প্রধানমন্ত্রী বিশ্বে আছেন বলে আমার জানা নেই। তিনি চার চারবার বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে দিনবদলের ঘোষণা দিয়েছেন। বর্তমানে দেশে দিনবদল হয়েছে। সব ক্ষেত্রে দেশ উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে আইনের শাসন ছিল না, অপরাধীরা অপরাধ করে পালিয়ে যেত। আইন করে অপরাধীদের বিচার বন্ধ করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার ও জেলখানায় জাতীয় চারনেতা হত্যার বিচার আইন করে বন্ধ করে দেয়া হয়েছিল। বিচারহীনতার রাজনীতি চালু করে অপার সম্ভাবনার বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া হয়েছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১১ বছরে অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে। দিনবদলের ইতিহাস সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ সঠিক ধারায় আছে। অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু আমাদের গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এফএসিডি-সিএবি’র প্রেসিডেন্ট কাজী ফরিদুল হক হ্যাপি এবং সানজেন এডু লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক।

সানজেন এডু লিমিটেড দু’দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। মেলায় যুক্তরাজ্য ও কানাডার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ শুক্রবার সন্ধা ৭টা পর্যন্ত এবং আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে।

সব ক্ষেত্রে দেশ উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০