ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমাবেশস্থলে আসছেন জামায়াতের নেতা/কর্মীরা, সতর্ক পুলিশ

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

সমাবেশস্থলে আসছেন জামায়াতের নেতা/কর্মীরা, সতর্ক পুলিশ

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মৌখিকভাবে সমাবেশের অনুমতি দেওয়ার পর দলে দলে জামায়াত ইসলামীর নেতা/কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে।। এদিকে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় অবস্থান নিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে ডিএমপির অনুমতি দেওয়ায় সমাবেশস্থল রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে এ চিত্র দেখা গেছে।

দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলটির নেতা/কর্মীরা। সমাবেশস্থলের ভেতরে ইতিমধ্যে জামায়াত ইসলামীর কয়েকশ নেতা-কর্মী হাজির হয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির নেতা কর্মীদের সংখ্যাও বাড়ছে সমাবেশস্থলে।

এদিকে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি যেন না হয় সেই উদ্দেশ্যে সমাবেশস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে এবং বাইরে থানা-পুলিশের পাশাপাশি রিজার্ভ পুলিশ সদস্যরাও মোতায়েন রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (৯ জুন) রাতে ডিএমপি জামায়াতকে মৌখিকভাবে অনুমতি দেয় শনিবার (১০ জুন) বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করার জন্য। জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় ডিএমপি।

এ বিষয়ে শুক্রবার রাতে জামায়াতের ঢাকা মহানগর উত্তরে প্রচার সম্পাদক আতাউর রহমান জানান, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

পরে শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেন, ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে সমাবেশ করার জন্য লিখিত নয় মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আপনারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারেন।

ট্যাগস :

সমাবেশস্থলে আসছেন জামায়াতের নেতা/কর্মীরা, সতর্ক পুলিশ

আপডেট সময় : ১২:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩