ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি যাবে, মামলাও হবে: আইনমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৫০ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি যাবে, মামলাও হবে: আইনমন্ত্রী

আস্থা ডেস্কঃ

কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে তার শুধু চাকরিই যাবে না, বরং তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে, সংবিধানে উল্লেখিত ১৩৩টি বিলের প্রত্যেকটি অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি যাবে, মামলাও হবে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬