ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সাংবাদিকের করা মামলায় ২৪ ঘন্টার মধ্যে রংপুর কর অঞ্চলের প্রধান সহকারী গ্রেফতার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ১০৩৯ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর: পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধাপ্রদান, হেনস্থার হুকুম দেয়ার ঘটনায় রংপুর কর অঞ্চলের প্রধান অফিস সহকারী মতিয়ার রহমান মিঠুলকে গতকাল মঙ্গলবার রাতে মৌভাষা হাজির বাজারের বাসা থেকে গ্রেফতার করেছে রংপুরের গংগাচড়া মডেল থানা পুলিশ। মামলা সুত্রে জানা যায়, রংপুর কর অঞ্চলের প্রধান অফিস সহকারী মতিয়ার রহমান মিঠুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানাধরনের অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকার প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য মিঠুলের গ্রামে যান অবজারভারের রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন। তথ্য সংগ্রহের একসময়ে মিঠুলের বাড়ির সদর দরজায় লাগানো কর অঞ্চলের নেমপ্লেটের ছবি দেখলে তিনি ছবি তোলেন। এরই মধ্যে খবর চলে যায় অফিসে কর্মরত মিঠুলের কাছে। তথ্য সংগ্রহের পর ফেরার পথে মর্ণেয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন মিঠুলের হুকুমে সাংবাদিক লাবনীকে রাস্তায় আটকে নানা অশালীন ভাষায় গালিগালাজ করা শুরু করেন। মিঠুলের বাড়ির ছবি মুছে তারপর সাংবাদিককে ছাড়া হবে বলে প্রায় ৬০-৭০ জন তাকে ঘিরে ফেলে এবং জীবন নাশের হুমকি দেন। সেখানে প্রায় একঘন্টা অবরুদ্ধ থাকার পর গংগাচড়া পুলিশের পাঠানো প্রতিনিধি, স্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগন এসে তাকে উদ্ধার করেন। এনিয়ে গংগাচড়া থানায় একটি মামলা করেন সাংবাদিক লাবনী ইয়াসমিন । থানায় মামলা দিয়ে গংগাচড়া উপজেলার সাংবাদিকদের দেয়া ২৪ ঘন্টার আল্টিমেটামে গংগাচড়া পুলিশের একটি চৌকস দল মামলার ২ নং আসামী মিঠুলকে বাড়ি থেকে গ্রেফতার করেন। এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, আটক মিঠুলকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

সাংবাদিকের করা মামলায় ২৪ ঘন্টার মধ্যে রংপুর কর অঞ্চলের প্রধান সহকারী গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩