ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার নিরাপত্তা আইনের প্রতিক্রিয়ায় মার্কিন দূতাবাস

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

সাইবার নিরাপত্তা আইনের প্রতিক্রিয়ায় মার্কিন দূতাবাস

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা বিল-২০২৩ নিয়ে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, দুর্ভাগ্যবশত, সাইবার নিরাপত্তা আইন অনেক দিক দিয়েই এর আগের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো। দূতাবাস থেকে জানানো হয়, বাংলাদেশের সংসদে পাস হওয়া এই বিলের ওপর যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল।

বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তির মুখে গতকাল জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল’ পাস হয়। আজ বিলটি নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানানো হয়েছে। দূতাবাস থেকে জানানো হয়, বাংলাদেশের সংসদে পাস হওয়া এই বিলের ওপর যুক্তরাষ্ট্রের লক্ষ ছিল।

তারা বলেছে, নতুন আইনটির আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে বাংলাদেশ সরকার অংশীজনদের এটি পর্যালোচনা এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করার পর্যাপ্ত সুযোগ দেয়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এই আইনেও মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, জামিন অযোগ্য ধারা বহাল রাখা হয়েছে এবং সমালোচকদের আটক ও কণ্ঠরোধ করতে খুব সহজেই এর অপব্যবহার হতে পারে।

ট্যাগস :

সাইবার নিরাপত্তা আইনের প্রতিক্রিয়ায় মার্কিন দূতাবাস

আপডেট সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩