শিরোনাম:
সাতক্ষীরায় ট্রাক উল্টে আহত ৬
Doinik Astha
- আপডেট সময় : ১১:০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১০৪৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের ফুলতলা নামক স্থানে গোপালগঞ্জ থেকে আসা ধানের ট্রাক উল্টে ৬ জন আহত হয়েছে। ঘটনাটি আজ ১৮ মে বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ঘটে। এই ঘটনায় ট্রাকে থাকা ৬ জন শ্রমিক আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, উপজেলার গাবুরা ইউনিয়নের চাষীরা ট্রাক করে ধান কেটে ফেরার পথে, ধান ভর্তি ট্রাক মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে ফুলতলা নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় ৬ জন শ্রমিক আহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
মো. শাহাজান ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা প্রতিনিধি





















