সাতক্ষীরায় শিক্ষার্থীদের সাথে যৌন নির্যাতনের অপরাধে হাফেজ গ্রেফতার
- আপডেট সময় : ০১:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১১০০ বার পড়া হয়েছে
সোহরাব হোসেন সাতক্ষীরা প্রতিনিধি:
শিক্ষার্থীদের সাথে যৌন নির্যাতনের অপরাধে হাফেজ মোঃ আনারুল ইসলাম নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।সে সাতক্ষীরা জেলার কালীগন্জ উপজেলার কালিকাপুর এলাকার মৃত আব্দুল জব্বার মোড়লের ছেলে ও কফিল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।
গতকাল বুধবার সন্ধ্যায় তাকে জেলা গােয়েন্দা পুলিশের একটি দল আটক করে।গোয়েন্দা পুলিশ দৈনিক আস্থার সাতক্ষীরা প্রতিনিধি সহ জেলা সাংবাদিক কে জানিয়েছে, ওই মাদ্রাসার ছাত্র শ্যামনগরের কাশিমাড়ি এলাকার জনৈক রুবেল (ছদ্মনাম) নামের এক ১৬ বছর বয়সী কিশােরের দেয়া অভিযােগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করে।
পুলিশ জানায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বিভিন্ন সময়ে উঠতি বয়সি বিভিন্ন শিশুদের সাথে বিকৃত যৌনচার করে আসছিল এবং সামাজিক যােগাযােগ মাধ্যম তথা WhatsApp, Facebook Messenger ব্যবহার করে গ্রুপ চ্যাটের মাধ্যমে ১২ থেকে ১৬ বছরের শিশুদের সাথে বিকৃত যৌনচারে লিপ্ত থাকতাে।এছাড়া বিকৃত যৌনচারের ধারণকৃত ছবি ওইসব যােগাযােগ মাধ্যমে তাদেরকে সরবরাহ করে অবৈধভাবে পর্নোগ্রাফি উৎপাদন, বিভিন্ন সামাজিক যােগাযােগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করত।
সাতক্ষীরা গােয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়


























