সাবেক চেয়ারম্যান ওপর কাদের মির্জার সমর্থকদের হামলা
- আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১০৪৫ বার পড়া হয়েছে
সাবেক চেয়ারম্যান ওপর কাদের মির্জার সমর্থকদের হামলা
জেলা প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের (৫০) ওপর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১২ জুন) সকালে বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর বসুরহাটে থমথমে অবস্থা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষ বাধতে পারে।
আহত মিজানুর রহমান বাদল বলেন, কাদের মির্জার সমর্থকরা বসুরহাট বাজারে মহড়া দিচ্ছিল। আমি এবং সাবেক ছাত্রনেতা আলাল ঢাকার উদ্দেশে তাদের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় কাদের মির্জার সমর্থকরা হামলা চালায়। এতে আমরা আহত হই। তারা আমার গাড়িও ভাঙচুর করেছে।
[irp]
হামলার বিষয়ে কাদের মির্জার কোনো বক্তব্য পাওয়া যায়নি।কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত পাঁচ মাস উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এ দুই গ্রুপের সংঘর্ষ ইতিমধ্যে একজন সাংবাদিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও শতাধিক।
[irp]

























