ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

সাভার আশুলিয়া জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ

সোমবার ১২ এপ্রিল বিকেল ৪টার পর আশুলিয়ার বাইপাইল এলাকার গোল্ডেন ইউনিয়ন লেদার লিমিটেড নামে একটি জুতার কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেলে শ্রমিকরা কাজ করার সময় কারখানার ৩য় তলায় শাফলিং মেশিনের আগুনের ফুলকি ডাস্টের সংস্পর্শে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় । নেভানোর আগেই আগুনের লেলিহান শিখা ৩য় তলায় ছড়াতে থাকে।

কিছুক্ষণের মধ্যে তা ৪র্থ তলায়ও ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যোগ দেয় । প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। কারখানাটির ব্যবস্থাপক গাজী আরিফ হাসান বলেন, মেশিনের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভেতরে কেমিক্যাল ও রাবার জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ।

ট্যাগস :

সাভার আশুলিয়া জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৪:০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১