ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

সাভার আশুলিয়া বকেয়া বেতনের দাবি তে সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকেরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব,সাভার প্রতিনিধি ঢাকাঃ

সোমবার ১২ এপ্রিল বিকেল ৫টার পর সাভার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় বিশমাইল-জিরাবো বাইপাস সড়ক অবরোধ করে কারখানার সামনে অবস্থান নেন সিলভার গ্যালারি নামে পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকরা বলেন এই কারখানায় প্রায় ৯ শতাধিক শ্রমিক ৩ বছর ধরে কাজ করছে।

গত মার্চ মাসের ২৪ তারিখে হঠাৎ কারখানা কর্তৃপক্ষ মৌখিকভাবে ঘোষণা দেয় কারখানাটি আশুলিয়ার জিরাবো এলাকার অপর একটি কারখানায় স্থানান্তর করা হবে।

এ সময় শ্রমিকরা আন্দোলন করলে দুই মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় আন্দোলনের মুখে ১২ এপ্রিল বেতন পরিশোধের কথা জানায় কর্তৃপক্ষ। কিন্তু তারা বেতন পরিশোধ করে নাই। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছি আমরা।

শ্রমিক কাবুল শেখ বলে, শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে কারখানা কর্তৃপক্ষ গত ১ এপ্রিল সমঝোতা করে। আজ ১২ এপ্রিল শ্রমিকদের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা বকেয়া বেতন পরিশোধ করে নাই। এ কারণে গাজিরচট এলাকার সিলভার গ্যালারি থেকে জিরাবো এলাকার সিলভার অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে অবস্থান করি আমরা।

এ বিষয়ে কথা বলতে সিলভার গ্যালারি পোশাক কারখানার অ্যাডমিন ম্যানেজার আরিফের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, সারামাস কাজ করে শ্রমিকদের আন্দোলন করে টাকা নিতে হয়।

বিষয়টি খুবই দুঃখজনক। অবিলম্বে শ্রমিকদের বেতন পরিশোধ করা হোক। লকডাউনের সময় শ্রমিকরা কার কাছে গিয়ে বেতন চাইবে। এই সময় তারা অসহায় হয়ে পড়বে।

তাই দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধের দাবি জানাচ্ছি।

ট্যাগস :

সাভার আশুলিয়া বকেয়া বেতনের দাবি তে সড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকেরা

আপডেট সময় : ০৪:০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১