সাভার আশুলিয়া সিলভার গ্রুপ পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণ হয়েছে
- আপডেট সময় : ০৬:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১০৯৪ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ
শনিবার ১০ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার সিলভার গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস বলে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডিউপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তাদের আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলে,আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুন লাগার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত এখনও জানা যায় নাই তবে পরে তা জানানো হবে।




















