সাভার আশুলিয়ায় সিলভার গ্রুপ নামক পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৬:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১১০৫ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব,সাভার প্রতিনিধি ঢাকাঃ শনিবার ১০ এপ্রিল সাড়ে ৭টার পর সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ দুরঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তথ্য নিশ্চিত করেছে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার সিলভার গ্রুপের একটি প্রতিষ্ঠানে আগুন লাগে। কারখানাটিতে প্রায় আড়াই ঘণ্টা ধরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস বলে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি ডিউপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলে, এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ পরে জানানো হবে।




















