ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

সাভারে এলাকায় মানছে না কেউ লকডাউন, মানছে না কোন আইন, গনহারে চলছে পরিবহন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / ১১৩০ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধি ঢাকাঃ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে লকডাউন শুরু হলেও সাভারের এর ছিটেফোঁটারও দেখা মেলেনি। সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই মানুষের ভিড় দেখা গেছে সাভারের রাস্তাঘাটে।

কলকারখানা খোলা থাকায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় লকডাউনের প্রভাব তেমনটা নেই বললেই চলে। লকডাউনের প্রথম দিন থেকেই গাদাগাদি করে বাসে উঠেছেন শিল্প কারখানার শ্রমিকেরা। সড়কে বিভিন্ন ধরনের যানবাহন ও গণপরিবহণ চলাচলে।নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন কর্মস্থলমুখী অসংখ্য যাত্রী।

পোশাকশ্রমিকদের অনেকে পায়ে হেঁটে, অনেকে রিকশাভ্যান কিংবা অটোরিকশায় গাদাগাদি করে বসে রওনা হয়েছেন কর্মস্থলের উদ্দেশ্যে। লকডাউন কার্যকর যেমন প্রশাসনের কোনো বিশেষ উদ্যোগ চোখে পড়েনি, তেমনি সামাজিক দূরত্ব বজায় রাখারও বালাই নাই কোথাও।

যানবাহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পোশাকশ্রমিকদের অনেকেই। সারা দেশ লকডাউন রেখে শ্রমঘন শিল্পাঞ্চলে কল কারখানা খোলা রেখে লকডাউন কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। শ্রমিকেরা বলছেন, সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছেন তাঁরা।

বাইপাইল বাসস্ট্যান্ডে পোশাকশ্রমিক মামুন বলেন, ‘যানবাহন না পেয়ে আমরা গাদাগাদি করে যাচ্ছি। বাড়তি ভাড়া দিতে হচ্ছে। লকডাউন আমাদের ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সাভারেও পাল্লা দিয়ে বেড়েছে করোনায় আক্রান্তদের সংখ্যা।

স্থানীয় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে করোনা ওয়ার্ডে কোনো শয্যা ফাঁকা নেই।

এমনকি নিবিড় পরিচর্যা কেন্দ্রের আইসিইউ শয্যার জন্য হাহাকার করতে দেখা গেছে রোগীর স্বজনদের।

ট্যাগস :

সাভারে এলাকায় মানছে না কেউ লকডাউন, মানছে না কোন আইন, গনহারে চলছে পরিবহন

আপডেট সময় : ০২:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১