শিরোনাম:
সাভারে শপিংমল ও দোকানপাট খোলার দাবি তে বিক্ষোভ করে দোকান ব্যবসায়ীরা
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১১০৩ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ
মঙ্গলবার ৬ এপ্রিল বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে ব্যবসায়ীরা। সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্যবসায়ীরা বলে, আমরা এমনিতেই ঋণগ্রস্ত, বাধ্য হয়ে সড়কে নেমেছি। স্থানীয় এক কাপড় ব্যবসায়ী বলেন, আমরা ঋণ করে দোকানে মালামাল তুলেছি, মার্কেট বন্ধ থাকলে ভিখারি হয়ে যাব।
মার্কেটের দোকানদার আর সেলসম্যানের ঘরে খাবার থাকবে না। তারা না খেয়ে মারা যাবে। আমাদের দাবি, এখনই মার্কেট খুলে দেওয়া হোক।
এ ব্যাপারে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলে, সরকার যে বিধিনিষেধ আরোপ করেছেন তা সবার মেনে চলা উচিৎ।




















