ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সিনহা হত্যা মামলা: পরবর্তী শুনানির দিন নির্ধারণ

News Editor
  • আপডেট সময় : ০৩:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় দায়ের মামলার চলমান বিচার কার্যক্রমকে বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে প্রধান আসামি পরিদর্শক লিয়াকত আলীর রিভিশন মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১০ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শুনানির নির্ধারিত দিনে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন।

পুলিশের ডিআইজি মিজানের বিচার শুরু

এর আগে গত ৪ অক্টোবর সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন মামলাটি বেআইনি ও অবৈধ দাবি করে বাতিলের জন্য রিভিশন আবেদন করেছিলেন।

শুনানির নির্ধারিত দিনে আদালতে উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিতি থাকলেও রিভিশন মামলার বিবাদীপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। এতে বিবাদীপক্ষের আইনজীবীরা সিনহা হত্যা মামলার বাদী বিশেষ কারণবশত আদালতে উপস্থিত থাকতে না পারার যুক্তি উপস্থাপন করেন। বিচারক উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রিভিশন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।

এদিকে রিভিশন মামলার বিবাদীপক্ষের আইনজীবীরা বিচারকাজ বিলম্বিত করতে সময় চেয়ে আবেদন করেছেন বলে মন্তব্য করে লিয়াকতের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন। তিনি বলেন, সিনহা হত্যার ঘটনায় দায়ের মামলাটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সম্পূর্ণ অবৈধ ও বেআইনি।

সিনহার বোনের ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, রিভিশন শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে মূল মামলার বাদীর উপস্থিতি অত্যন্ত জরুরি। তাই আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

সিনহা হত্যা মামলা: পরবর্তী শুনানির দিন নির্ধারণ

আপডেট সময় : ০৩:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০