ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২২ মে) বিকেলে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো- ছাতিয়ানতলী এলাকার আলালউদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) ও একই এলাকার আবুল কালামের ছেলে তুহিন (১৭)। নিহত তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও নয়ন পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত নয়নের নানা শাহ আলম ফকির বলেন, ‘বিকেলের দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তখন তুহিন মোটরসাইকেল চালাচ্ছিল আর নয়ন মোটরসাইকেলের পেছনে বসেছিল। পরে আমরা খবর পাই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে তারা। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তাদের দুজনের কেউ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

ট্যাগস :

সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্র নিহত

আপডেট সময় : ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪