শিরোনাম:
সোনারগাঁয়ে ইলেকট্রনিক্স কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১২১৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুরান টিপুরদী এলাকায় কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সংবাদ পাওয়া যায়নি।
শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বাংলানিউজকে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি।
তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হচ্ছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে নান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বরং বাড়ছে।




















