সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি পৌর শহরে বাজার ফান্ড কার্যালয়ের সামনে FED-খাগড়াছড়ির আয়োজনে জাবারাং কল্যাণ সমিতি, CLEAN, BWGED সহযোগীতায় মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে আলো এনজিও এর নির্বাহী পরিচালক অরুক কান্তি চাকমা সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনে বক্তারা, জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরেন। এবং রুফটপ (ছাদে) সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সুযোগ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরেন। এতে একদিকে যেমন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ এর চাহিদা পূরণ হবে অন্যদিকে নেট মিটারিং এর সুবিধার ফলে আমাদেরকে আয় করতেও সাহায্য করবে বলে জানান বক্তারা।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসন বরাবর স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া তাহের এর হাতে স্মারক লিপি তুলে দেয়া হয়।


















