ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

স্বাস্থ্যের ডিজির গাড়িচালক মালেক ১৪ দিনের রিমান্ডে

News Editor
  • আপডেট সময় : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / ১২০০ বার পড়া হয়েছে

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের গাড়িচালক আব্দুল মালেক ওরফে বাদলের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) আব্দুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে করা দুই মামলার রিমান্ড শুনানি হয়। মামলা দুটিতে সাত দিন করে ১৪ দিনের রিমান্ড চায় পুলিশ।

এর আগে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও কয়েক রাউন্ড গুলি এবং দেড় লাখ জাল টাকাসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তুরাগ থানায় দুটি মামলা করা হয়।

আরও পড়ুন: ডিজি আজাদের গাড়ি চালকের সম্পদের পাহাড়

মালেকের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের জিম্মি করে তাদের জমি আত্মসাতসহ বিভিন্ন অপরাধ ও জাল টাকার ব্যবসায়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে র‌্যাব। এছাড়া মাত্র ২৬ হাজার টাকার বেতনের কর্মচারী হয়ে রাজধানীতে দুটি বিলাসবহুল ভবন, প্রায় ২০ কাঠা জমির মালিক, গরুর খামার ও নামে-বেনামে ব্যাংকে প্রায় শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন মালেকের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে।

আব্দুল মালেক বর্তমানে শিক্ষা স্বাস্থ্য অধিদফতরের ডিজির গাড়ির চালক হিসেবে কর্মরত। এর আগে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের ড্রাইভার হিসেবে কাজ করতেন তিনি।

স্বাস্থ্যের ডিজির গাড়িচালক মালেক ১৪ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০