ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় ৯ ভারতীয় সেনার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

সড়ক দূর্ঘটনায় ৯ ভারতীয় সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারত শাসিত লাদাখের কিয়ারিতে সড়ক থেকে নদীতে গাড়ি ছিটকে পড়ে ৯ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক সেনা। আহতের অবস্থা বেশ আশঙ্কাজনক। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সূত্র-টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানায়, একজন জুনিয়র কমিশনড অফিসার ও ৯ জওয়ানসহ মোট ১০ জনের একটি টিমসহ গাড়িটি গ্যারিসন থেকে লেহের দিকে ৫টি গাড়ির বহর নিয়ে যাওয়ার পথে কিয়ারিতে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে স্থানীয় পুলিশ। দশ সেনাকে হাসপাতালে নেওয়ার পর আটজনকে মৃত ঘোষণা করা হয়। পরে মৃত্যু হয় আরো একজনের।

এদিকে এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, লেহ-এর দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমরা আমাদের ভারতীয় সেনাদের হারিয়েছি। জাতির প্রতি তাদের অবদান সর্বদা স্মরণ করা হবে।

ট্যাগস :

সড়ক দূর্ঘটনায় ৯ ভারতীয় সেনার মৃত্যু

আপডেট সময় : ১২:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩