ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

হত্যা প্রচেষ্টা মামলায় যুবদল-ছাত্রদলের চার নেতা আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ যশোর ছাত্রদলের এক নেতাকে হত্যা প্রচেষ্টা মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতাকে আটক করেছে পুলিশ।আজ সোমবার ভোররাতে শহরের মোল্লাপাড়া, রেল গেট ও জিলা স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তারা জামিন পেয়েছেন।

আটককৃতরা হলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ-সম্পাদক আনোয়ার পারভেজ ও ছাত্রদল নেতা জুবায়ের হোসেন মারুফ।

[irp]

কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলে যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূর ইসলাম রুবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার প্রচেষ্ঠা চালানো হয়। ওই ঘটনায় রুবেলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় ৯ জনের নাম উল্লেখসহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এরপর সোমবার ভোর রাতে মামলাটির এজারনামীয় আসামি আনছারুল হক রানা, আরিফুল ইসলাম আরিফ, আনোয়ার পারভেজ ও জুবায়ের হোসেন মারুফকে আটক করে পুলিশ।

পরে আদালতে প্রেরণ করা হলে তারা জামিনে মুক্তি পান।

ট্যাগস :

হত্যা প্রচেষ্টা মামলায় যুবদল-ছাত্রদলের চার নেতা আটক

আপডেট সময় : ০৯:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১