হাইকোর্টে হিরো আলম
- আপডেট সময় : ০৭:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
হাইকোর্টে হিরো আলম
আস্থা ডেস্কঃ
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে হাইকোর্টে হিরো আলম। আজ সোমবার (১৯ জুন) বিকেলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের চেম্বারে আসেন হিরো আলম।
এ সময় হিরো আলম বলেন, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার প্রস্তুতি নিতে এসেছি। আগামীকাল (মঙ্গলবার) ইসিতে আপিল করব। আপিলে যদি মনোনয়নপত্র ফিরে না পাই তাহলে হাইকোর্টে রিট করবো। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবো।
এর আগে গতকাল (রোববার) হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।
প্রসঙ্গত, ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাতজনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।





















