ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ

আওয়ামী লীগ সরকারের আমলে করা হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে এই বার্তায় বলা হয়েছে, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পুলিশ প্রশাসনে কিছু রদবদল করা হবে। তিনি বলেন, ‘পুলিশ প্রশাসনে শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে। ধীরে ধীরে কিছু রদবদল হবে।’

এ সময় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। এ জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতিকে আহ্বান করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, সেগুলোর সুপ্রস্তাব করা হবে।’

রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।

ট্যাগস :

হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

আপডেট সময় : ০৫:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬