ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

হেফাজতের বিক্ষোভ : হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক আবার ও বন্ধ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • / ১১৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ সমাবেশের কারণে নিরাপত্তার স্বার্থে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক বন্ধ রেখেছে পুলিশ।শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের আগে থেকেই সড়কটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক থানার উপপরিদর্শক (এসআই) বাংলানিউজকে বলেন, গত শুক্রবারের (২৬ মার্চ) ঘটনার পর থেকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আজকের বিক্ষোভ সমাবেশ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সেইসঙ্গে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কটি বন্ধ রাখা হয়েছে। সমাবেশ শেষ হওয়া মাত্র যানবাহন চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে।
এদিকে, যানবাহন চলাচল বন্ধ থাকায় এই সড়কের উভয় প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর আগে গত সপ্তাহে হেফাজত-পুলিশ সংঘর্ষের জেরে প্রায় ৫২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল সড়কটিতে।
ট্যাগস :

হেফাজতের বিক্ষোভ : হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক আবার ও বন্ধ

আপডেট সময় : ১০:০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১