১১ জেলায় নতুন ডিসি
- আপডেট সময় : ০১:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১০৩৪ বার পড়া হয়েছে
১১ জেলায় নতুন ডিসি
আস্থা ডেস্কঃ
রাজশাহীসহ ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুরসহ ১১ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে বদলি করে মাঠ প্রশাসনে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন পদায়ন অনুযায়ী রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান জেলায় দায়িত্ব পালন করবেন তারা।
একই সঙ্গে পূর্বে দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দৈনিক আস্থা/এমএইচ


















