২৫ মার্চ কালরাত স্মরণে জবিতে মোমবাতি প্রজ্বলন ও স্ক্রল পেইন্টিং অংকন
- আপডেট সময় : ১১:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ১০৪৮ বার পড়া হয়েছে
১৯৭১ সালের ২৫ মার্চ এর কালরাত্রি ও গণহত্যা কে স্মরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) প্রদীপ প্রজ্বলন ও স্ক্রল পেইন্টিং অংকন করা হয় ।
২৫ মার্চ (শনিবার) কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালরাত স্মরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ১মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রথমদিকে প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো ইমদাদুল হকের নেতৃত্বে প্রদীপ প্রজ্বলন করা হয়। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশালাকৃতির স্ক্রল পেইন্টিং অংকন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল,বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রাণী সরকার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী , কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ।



















