ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

৮ শতাধিক সুবিধাবঞ্চিত রোগীর দৃষ্টি ফিরিয়ে দিল ইসিপি-এমএসএস

Astha Desk
  • আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

দেশের প্রত্যন্ত অঞ্চলের ৮২৭ জন সুবিধাবঞ্চিত রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করে‌ছে আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি)। প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে জুন মাসব্যাপী দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নাটোর, গাইবান্ধা, রাজশাহী, কুড়িগ্রাম ও কুষ্টিয়ায় ২১টি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। মানবিক সাহায্য সংস্থার নিজস্ব অর্থায়ন ও আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি)-এর দাতাগণের আর্থিক সহযোগিতায় এসব চক্ষু শিবির বাস্তবায়ন করা হয়।

এছাড়া এমএসএস-এর স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম (এসএসটিপি) এর আওতায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৬টি স্কুলের ১৬৭০ জন দরিদ্র শিক্ষার্থীকে বিনামূল্যে প্রয়োজনীয় চক্ষুসেবা দেওয়া হয়।

দক্ষ চিকিৎসক, টেকনিশিয়ান ও চক্ষু পরীক্ষার আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চক্ষু শিবিরগুলোতে ৪৮৩৫ জন দরিদ্র ব্যক্তিকে চক্ষুসেবা প্রদান করা হয়। চোখে ছানি শনাক্ত হয় ১০৭৫ জন রোগীর। প্রয়োজনীয় প্রেসক্রিপশনসহ ১৪০৩ জন রোগীকে চশমা প্রদান করা হয়। হয়। রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে ১২০০ জনের। এছাড়া রোগীদের মধ্যে ৫০টি মাস্ক এবং চোখের যত্নে প্রায় ৩০০০ সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়া সংস্থার সহযোগী হাসপাতাল- সফিউদ্দীন আহমেদ ফাউন্ডেশন (সেফ), ঠাকুরগাঁও ও রংপুর চক্ষু হাসপাতাল, রংপুর, মক্কা চক্ষু হাসপাতাল, রাজশাহী এবং প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেস চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জে ছানি শনাক্ত রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয়।

এমএসএস-এর প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান বলেন, “চক্ষুসেবা পাওয়ার ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সীমাবদ্ধতার কথা চিন্তা করে ইসিপি-এমএসএস দেশজুড়ে সংস্থার কার্যক্রম সম্প্রসারণ করেছে যাতে সরাসরি তাঁদের কাছে চক্ষুসেবার আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া যায়।” তিনি আরও বলেন, “ইসিপির লক্ষ্য বাস্তবায়নে শুরু থেকেই এসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”

ইসিপি-এমএসএস ২০১৪ সাল থেকে বাংলাদেশে অসহায় মানুষের মধ্যে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে কাজ করছে। এর আওতায় এখন পর্যন্ত প্রায় ১,৩৮,০০০ রোগীকে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। প্রায় ১১,৭০০ রোগীর চোখের ছানি অপারেশন এবং চোখের অপ্রতিরোধ্য ত্রুটি সংশোধনে রোগীদের ২৯,০০০ এরও বেশি চশমা প্রদান করেছে মানবিক সাহায্য সংস্থা-এর আই কেয়ার প্রোগ্রাম।

ট্যাগস :

৮ শতাধিক সুবিধাবঞ্চিত রোগীর দৃষ্টি ফিরিয়ে দিল ইসিপি-এমএসএস

আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২