ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

News Editor
  • আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

আবুল ফয়েজ ,কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে টেকনাফ নয়াপাড়া রেজিঃ ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ডাকাত জকির গ্রুপের সদস্য মোঃ শরীফ (২৬) নিহত হয়েছে। নিহত ডাকাত মোঃ শরীফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মোঃ সালামের ছেলে ও রোহিঙ্গা শীর্ষ ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে, উদ্ধার করা হয় ২ টি দেশীয় তৈরি আগ্নেয়স্ত্র,৭ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা।

পুলিশ সূত্রে জানা যায়, ৬ জুন শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই জামশেদের নেতৃত্বে পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের ক্যাম্প ২৬’ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৩ ও ব্লক ডি-৪ এর মাঝে পাহাড়ের পাদদেশে অস্ত্রসস্ত্র সহ অবস্থানরত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্যদের কেন্দ্রস্থলে অভিযানে গেলে সশস্ত্র রোহিঙ্গা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।পুলিশও নিজেদের আত্বরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করলে রোহিঙ্গা ডাকাতরা পালিয়ে যায়। এক পর্যায়ে গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ সহ ২ টি দেশীয় তৈরি (এলজি) আগ্নেয়স্ত্র,৭ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। আহত হয় পুলিশের দুই সদস্য এএসআই আজিজ ও আমির হোসেন।

গরু নেই, ঘানি টেনে সংসার চলে দম্পতির

পরে আহত পুলিশের দুই সদস্য ও উদ্ধারকৃত গুলিবিদ্ধ সন্ত্রাসীকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ সন্ত্রাসীকে আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

আপডেট সময় : ০৮:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০