ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান চিতলমারীর সভায়

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

জিয়ার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান চিতলমারীর সভায়

চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা মোঃ ডালিম ফকির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বাগেরহাট জেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল তরফদার নেওয়াজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য নিয়ামত আলী খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিতলমারী উপজেলা কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ট্যাগস :

জিয়ার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান চিতলমারীর সভায়

আপডেট সময় : ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬