অপরিশোধিত জ্বালানি সংকটে বন্ধ হওয়ার আশঙ্কা শোধনাগার
- আপডেট সময় : ০৩:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
অপরিশোধিত জ্বালানি সংকটে বন্ধ হওয়ার আশঙ্কা শোধনাগার
আস্থা ডেস্কঃ
অপরিশোধিত জ্বালানি তেলের (Crude Oil) তীব্র সংকটে পড়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারটি বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের তীব্র সংকটে ভুগছে। পথে সমস্যার কারণে তেলের চালানও আটকে আছে। এমন পরিস্থিতিতে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
একাধিক কর্মকর্তা জানান, গত ৩০ মার্চ পর্যন্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) প্রায় ৩০ হাজার ৫শ টন ব্যবহারযোগ্য অপরিশোধিত তেলের মজুত ছিল, যা দিয়ে মাত্র ছয় দিন কার্যক্রম সচল রাখা সম্ভব।
নাম প্রকাশ না করার শর্তে ইআরএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বর্তমান মজুত দিয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম (যদি প্রতিদিন ৪ হাজার ৫শ টন থ্রুপুটের পূর্ণ সক্ষমতায় উৎপাদন চলে) চালানো সম্ভব। এরপর নতুন চালান আসার ওপর ভিত্তি করে কার্যক্রমে কিছুটা সমন্বয় করার প্রয়োজন হতে পারে।
তেলের মজুত সাশ্রয় করতে থ্রুপুট কমিয়ে দৈনিক ৩ হাজার ৭শ টনে নামানো হয়েছে। অবশ্য এই কমানো থ্রুপুটে ঠিক কত দিন চলা সম্ভব হবে, তা এখনো পরিষ্কার করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দৈনিক আস্থা/এমএইচ


















