ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান এমপি Logo ইউনুচের এক বছরে ১২,৬,৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন Logo সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১ হাজার জন Logo ৪ বছরে টোল আদায় ৩৩৯২ কোটি টাকা Logo রাজনৈতিক ছত্রছায়ায় বাড়ছে হত্যা ও ধর্ষণ-জামাত আমীর Logo মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত Logo সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার Logo তিস্তার ৩০ পয়েন্টে ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক

ত্রিশালে ৩ বছরের শিশুহত্যা, বাবা পলাতক

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১২৬৯ বার পড়া হয়েছে

ত্রিশালে ৩ বছরের শিশুহত্যা, বাবা পলাতক

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে লাবিব নামে ৩ বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে জন্মদাতা পিতার বিরুদ্ধে।

আজ বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাবিব স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত লাবিবের বাবা সোহাগ মিয়া পেশায় একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ একাধিক বিয়ে করেছেন এবং লামিয়া আক্তার ছিলেন তার তৃতীয় স্ত্রী। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে লামিয়া তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

নিহতের নানা মোঃ মোজাম্মেল হক (ওজা মিয়া) জানান, আজ বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজখবর শুরু হয়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮শ গজ দূরে ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়ির পাশে শিশু লাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক প্রতিহিংসার শিকার হয়েই শিশুটিকে প্রাণ দিতে হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে শিশুটির পিতা সোহাগ পলাতক রয়েছে। এই হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ত্রিশালে ৩ বছরের শিশুহত্যা, বাবা পলাতক

আপডেট সময় : ১১:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬