ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অপারেটিং সিস্টেমের ধারণা বদলে দিতে আসছে উইন্ডোজ ১১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / ১১০৪ বার পড়া হয়েছে

অপারেটিং সিস্টেমের ধারণা বদলে দিতে মাইক্রোসফট আগামী ২৪ জুন উন্মুক্ত করবে নতুন ভার্সন উইন্ডোজ ১১। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যানের ঘোষণাতেই নতুন এই ভার্সন উন্মুক্ত করা হবে।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ-এর এক টুইট বার্তায় এমনটা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট তাদের উইন্ডোজের লোগোতেও খানিকটা পরিবর্তন আনতে পারে। নতুন সংস্করণটির সাংকেতিক নাম আপাতত ‘সান ভ্যালি’ হবে বলেও শোনা যাচ্ছে। মাইক্রোসফট দুই ডিসপ্লের ডিভাইসের জন্য উইন্ডোজ ১০-এর একটি সংস্করণ তৈরির কথা ভাবছিলো। এখন এই সংস্করণের ভিজ্যুয়াল উপাদানগুলো মূল উইন্ডোজে যুক্ত করা হবে।

এরই মধ্যে উইন্ডোজ ১০-এ নতুন আইকন, ফাইল এক্সপ্লোরারের উন্নয়নসহ বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার উইন্ডোজের মূল অবকাঠামোতেও পরিবর্তন আনছে এই টেক জায়ান্ট। উইন্ডোজের অ্যাপ স্টোরেও পরিবর্তনের আশা করা যেতে পারে বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।

[irp]

ট্যাগস :

অপারেটিং সিস্টেমের ধারণা বদলে দিতে আসছে উইন্ডোজ ১১

আপডেট সময় : ১১:০০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১